অলোক আচার্য:
পাবনা জেলার বেড়া উপজেলায় SPRA নাম ধারী এক ভুয়া এনজিও এর নিয়োগ
প্রাপ্ত কর্মীদের সাথে প্রতারণা করেছে বলে খবর পাওয়া গেছে । গত রোজার ঈদের
আগে উক্ত নামধারী এনজিও বেড়ায় তাদের কার্যক্রম শুরু করার লক্ষে ম্যানেজার
এবং মাঠ কর্মী নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্ত ম্যানেজারের কাছ থেকে ৫০০০ টাকা এবং
মাঠ কর্মীদের কাছ থেকে এক থেকে তিন হাজার টাকা নেওয়া হয় । এই টাকা
নির্দিষ্ট সময় পরে ডাচ বাংলা ব্যাংকে হিসাব খোলার মাধমে উত্তোলন যোগ্য ছিল।
এন জি ও টির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিলো দরিদ্র জনগনের স্বাস্থ্য সেবা
নিশ্চিত করা । এদের কর্মীদের পাবনার আতাইকুলাতে তিন দিনের ট্রেনিং দেয়া হয় ।
হাতে ধরিয়ে দেয়া হয় ওষুধের লিস্ট । সবাই খুশী মনে অপেক্ষা করতে থাকে জয়েন
করার জন্য । কিন্তু তাদের সে অপেক্ষা শেষ হয় না । এন জি ও টির এম ডি র
বেড়ায় আসার কথা থাকলেও তিনি আসেননি। তাকে আর মোবাইলেও পাওয়া যাচ্ছে না ।তার
মোবাইলে রিং ঢুকলেও টা রিসিভ করেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী
জানান তারা লজ্জার ভেতর আছেন । কারণ সবাইকে বলেছেন চাকরি পেয়েছেন অথচ এখন
ভুয়া। বন্ধুদের সাথে দেখা করতে পারেন না । সবাই হাসাহাসি করে । এই সব নাম
সর্বস্ব প্রতিষ্ঠান প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন