সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বিকেলে চোরাগুপ্তা হামলা চালিয়েছে কিছু বহিরাগত সন্ত্রাসী। এসময় তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গ্যারেজের গেট দিয়ে ঢুকে এবং বাস ভাংচুর করে। এক পর্যায়ে তারা ছাত্রদের হলের দিকে অগ্রসর হয়ে ফাঁকা গুলি ছুড়ে ও ভাংচুর করার চেষ্টা করে। এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হলে সন্ত্রাসীরা বিভিন্ন গেট দিয়ে বের হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাবিহা সুলতানা মেরিন জানিয়েছেন-আমরা ক্যাম্পাসের বাসে করে শহরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে বিশ পঁচিশ জনের একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়।
আরেকজন প্রত্যক্ষদর্শী সিদ্ধার্থ জুয়েল বলেন-তারা দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের গেট দিয়ে ঢুকে পার্শ্ববর্তী ছাত্র হলগুলোতে ঢুকের চেষ্টা করছিল।
উল্লেখ্য গতকাল কফিহাউজের বিল নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রাম দা দিয়ে আঘাত কয়েকজন শিক্ষার্থীকে হামলা করে কয়েকজন কর্মচারী। পরবর্ততীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে কফিহাউজ ভাংচুর করে। এ ঘটনার জের ধরে গতকাল বালুচর বাজার সহ বিভিন্ন জায়গায় কফিহাউজ মালিক পক্ষের মানুষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। আহতদের মধ্যে রয়েছে রঞ্জন দাশ, আতিকুর রহমান সহ বিভিন্ন শিক্ষার্থী।
গতকাল বিকালের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। শিক্ষার্থীদের মতে বহিরাগত সন্ত্রাসীরা বাইরে যেকোন জায়গায় তাদের উপর হামলা করছে, ক্যাম্পাসের ভিতরেও তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন