শেখ সারাফাত হুসাইনঃখুলনার ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মহিলা নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার
দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসষ্ট্যান্ডে ট্রাফিক আইল্যান্ডের পাশেই এ মর্মান্তিক দূর্ঘটনাটি
ঘটে। প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানা যায় সকাল সাড়ে দশটার দিকে
দুজন মহিলা একটি শিশুকে সাথে নিয়ে ভ্যান
থেকে চুকনগর বাসষ্ট্যান্ডে নামেন । এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্টো - জ-
১১-০১৫৬) খুলনা রোড থেকে সাতক্ষীরা রোডে মোড় নেয়ার সময় বাসটির নিয়ন্ত্রন হারিয়ে মহিলাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু
মহিলা নিহত হন। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ছোলেমান
খানের স্ত্রী লতিফা বেগম(৬০) এবং একই উপজেলার
পরচক্রা গ্রামের আঃ গণি খানের স্ত্রী নাজমা বেগম (৪৮)। এ ঘটনায় এক শিশুসহ
৫ জন আহত হয়। তারা হলেন নিহত নাজমা বেগমের শিশু পুত্র জুয়েল রানা (১০), চুকনগর ডিগ্রী কলেজের
ছাত্র বাসযাত্রী জাহিদুল ইসলাম (১৮), ভ্যান চালক চুকনগর পুটিমারী গ্রামের রামপ্রসাদ দাস (৪০),
ভ্যান আরোহী তালা উপজেলার
মহন্দীগ্রামের হাজের শেখ (৪৫), এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের ফেরদৌস গাজী (৩০)। দূর্ঘটনা কবলিত বাসটি
দূর্ঘটনার পর সাতক্ষীরা অভিমুখে না গিয়ে যশোর মহাসড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা চুকনগর মাধ্যমিক
বালিকা বিদ্যালয়ের সামনে ব্যারিকেট সৃষ্টি করে
ঘাতক বাসটিকে থামাতে সক্ষম হয়। এরপর চুকনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ বাসটি আটক করে। বাসের চালক সহ সকল
স্টাফ পালিয়ে যেতে সক্ষম হয়। দূর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা চুকনগরের
সকল রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা খুলনা , যশোর এবং সাতক্ষীরা মহাসড়কে স্পীডব্রেকার
নির্মানের দাবী জানায়। এক ঘন্টার ও অধিক সময় খুলনা - সাতক্ষীরা , যশোর -সাতক্ষীরা, খুলনা - পাইকগাছা ও চুকনগর - নওয়াপাড়া রুটের সকল প্রকার যানবাহন
চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় চারটি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে রুট গুলোতে দীর্ঘ
যানজটের সৃষ্টি হয়। এরপর ডুমুরিয়া থানার
ওসি এম মশিউর রহমান মাইকে স্পীড ব্রেকার নির্মানের ঘোষনা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আসে। তখন যানবাহন চলাচল পুনরায় শুরু হয়। পরবর্তীতে ডুমুরিয়া
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ওসি এম মশিউর রহমান এবং যানজট নিরসন কমিটির আহবায়ক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলামের
নেতৃত্বে চুকনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন সকল অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন