জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ১১টা ৪৫ মিনিটে এক দল দুর্বৃত্ত এ হামলা চালায়।
স্থানীয় সূত্র জানায়, ২০ থেকে ২৫ জনের একটি দল জাতীয় পার্টির চেয়ারম্যান
এইচ এম এরশাদের নামে স্লোগান দিয়ে সেনপাড়া পর্বতায় শাহজালাল ইসলামী ব্যাংক
ভবনের চতুর্থ তলায় গোলাম রেজা মালিকানাধীন বিএম ট্রাভেলসে ইট পাটকেল
নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
ওই মিছিলকারীরাই ১৫৯/৪ সেনপাড়া পর্বতায় গোলাম রেজার বাস ভবনে হামলা চালায়।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা
অনুযায়ী এইচ.এম গোলাম রেজাকে পার্টির প্রেসিডিয়াম পদ এবং সংসদীয় দলের
হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একই ধারায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও
সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেন।
এইচ.এম. গোলাম রেজা বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভূয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন, যা প্রতারণার শামিল। তিনি কখনই আমার রাজনৈতিক সচিব ছিলেন না, এখনো নেই এবং তিনি এখন আমার পিএসও নন বলে উল্লেখ করেন এরশাদ।
তবে এ অভিযোগ অস্বীকার করে গোলাম রেজা বার্তা২৪ ডটনেটকে বলেছিলেন, আগে আমি তার পিএস ছিলাম। তখন সুনীল শুভরায় আমার অধীনে কাজ করতেন। কিন্তু এখন আমি সে দায়িত্বে নেই। তাছাড়া আমিতো এখন এমপি। এরশাদের পরিচয় দিয়ে আমি কোনো দিক থেকে লাভবান হবো না- সেটি দেশের সবাই জানে। তবুও তিনি কিসের ভিত্তিতে এমন করলেন, তা আমার জানা নেই।
বর্তমানে এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এবং একান্ত সচিব হিসেবে মেজর অব. খালেদ আখতার দায়িত্ব পালন করছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন