স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কক্সবাজারের রামুতে
বৌদ্ধমন্দির ও ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক এবং দেশীয় মৌলবাদী
সংগঠনের সদস্যরা জড়িত।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সভাপতি সঙ্গনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল। তখন মন্ত্রী তাদের এ কথা বলেন। তারা সরকারের দ্রুত তৎপরতার জন্য মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাতে এসেছেন বলে জানান।
এ সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনার পর স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১০ দিনের মধ্যে তদন্ত করে গাফিলতির বিষয়ে প্রতিবেদন দেবে। তদন্তের প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন