দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, হলমার্ক
কেলেঙ্কারির হাঙ্গর-তিমিদের ধরতে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে দুদক।
একই সঙ্গে তিনি বলেছেন, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে যার নাম আসবে, দুদক তার বিরুদ্ধেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সোমবার বিকেলে ৫টায় নিজ দফতর থেকে বেরিয়ে দুদকে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারি প্রতিবেদন মঙ্গলবার বা বুধবার জমা দেওয়া হতে পারে। তবে প্রতিবেদন আংশিকও হতে পারে।
তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারিতে শুধু সোনালী ব্যাংক নয়, আরো ২৬টি ব্যাংকের নামও এসেছে। তাদের ব্যাপারেও অনুসন্ধান করা হবে।
তিনি বলেন, হলমার্কের টাকা উদ্ধার দুদকের কাজ নয়। সংসদীয় উপ-কমিটির সঙ্গেও দুদকের কোনো সম্পর্ক নেই। দুদক আলাদাভাবে এর অনুসন্ধান করছে।
শেয়ারবাজার নিয়ে তিনি বলেন, যে দিন থেকে শেয়ারবাজার নিয়ে দুদকে কমিটি গঠন করা হয়েছে সেদিন থেকেই অনুসন্ধান চলছে।
শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে মানিলন্ডারিং আইন ২০১২-এর ধারায় দুদক ব্যবস্থা নেবে বলেও জানান দুদক চেয়ারম্যান।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন