ডুমুরিয়া প্রতিনিধিঃনেশাখোর দেবরের হাতুড়ি পেটায় আহত হয়ে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে উপজেলার শাহরুর গ্রামের মতিয়ার রহমান গাজীর স্ত্রী ৪ সন্তানের জননী গৃহবধূ ছালেহা
বেগম (৪০)
পারিবারিক সুত্র জানান গৃহবধু প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার
সকালে দৌলতপুরের সোনালী জুট মিলে কাজ করার জন্য বাড়ি থেকে রওনা দেয়। অলস ছেলে তরিকুল(২০)
কে কাজে যাওয়ার জন্য নির্দেশ দেয়া মাত্র প্রতিবেশী নেশাখোর দেবর মোশাররফ গাজী (৩৬)
আকস্মিক ভাবে তাকে লোহার হাতুড়ী নিয়ে আক্রমন চালায়। এলাপাতাড়ি হাতুড়ীর
আঘাতে গৃহবধুকে রক্তাক্ত আহত করে। তার চিৎকারে প্রতিবেশীরা
ছুটে এসে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
ঃঃ ঃ:

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন