ডুমুরিয়া প্রতিনিধি:খাদ্য বিষক্রিয়ায় একই পরিবারের শিশু মহিলা ও বৃদ্ধা সহ ৭ জন জ্ঞান হারিয়ে ডুমুরিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার
রাতে উপজেলার সাহস কুমারঘাটা গ্রামের সমর রায়ের পরিবারে।
পারিবারিক সুত্র জানান সোমবার রাতে পরিবারের সদস্যরা প্রতিদিনের
ন্যায় উচ্ছে ভাজি, ঝিঙ্গের ঝোল ও গরুর
দুধ দিয়ে রাতের খাবার খায়। গভীর রাতে পরিবারের
প্রধান সমর রায় (৬০), মা সুমতী রায়(৮০), স্ত্রী কমলা রায়(৫০), ছেলে যশোবন্তো রায় (৩৫), মাইকেল রায়(২৭), ও পুত্র বধু মুক্তিরায়(২০) ও নাতি শিশু অর্ঘ
রায়(৭), পেটের ব্যাথা ছটফট
করতে থাকে। কিছুনের মধ্যে সকলের মধ্যে বমি ও পাতলা পায়খানা
দেখা দেয়। সকালের দিকে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে নিস্তেজ
হয়ে পড়ে। এ খবর প্রতিবেশীরা জানতে পেরে গতকাল মঙ্গলবার
দুপুরে অসুস্থদের দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ইউনুচ আলী বলেন বিষ মিশ্রিত খাদ্য গ্রহনের ফলে এ ঘটনা
ঘটেছে। জ্ঞান না ফেরা পর্যন্ত ঝুকি রয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন