নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া (খুলনা) ডুমুরিয়ার জেলেরডাঙ্গা
গ্রামের ২সন্তানের জননী কল্পনা রানী মন্ডল ২দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
অবশেষে গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে উপজেলার জেলেরডাঙ্গা গ্রামের সাকর্ণ্য মন্ডলের
স্ত্রী ২সন্তানের জননী কল্পনা রানী (২৫) গত শনিবার স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের
জের বিষপান করে। বাড়ীর লোকজন টের পেয়ে তাকে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। হাসাপাতালে ২দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার
দুপুর ১টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন