নিজস্ব সংবাদদাতা,ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবক
হরিদাশ বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার জিলেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সকল ছাত্র-ছাত্রীদের জন্য মি-ডে-মিল এর ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ছাত্র-ছাত্রীদের
খাবার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন
করা হয়। স্কুল প্রাঙ্গণে এ
কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক সভা স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন-গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত)
শিক্ষা অফিসার এস,এম আমিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রুহোল কুদ্দুস তালুকদার, আমিনুল ইসলাম, ভদর চন্দ্র সানা, আফরোজা পারভীন, বিশিষ্ট সমাজসেবক হরিদাশ বিশ্বাস,
রবিউল ইসলাম লাবু,
ইউপি সদস্য কাজী জাকির
হোসেন, শিক্ষিকা দীপ্তি রানী রায়, মমতা রানী, ছবি রানী সাহা সহ স্কুল পরিচালনা পরিষদের সদস্যারা ও এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য উপজেলায় এই প্রথম ব্যক্তিগত উদ্যোগে
মি-ডে-মিল’র কার্যক্রম চালু করেন। স্কুলের শিশু থেকে ৫ম শ্রেণীতে পড়–য়া ১শ’৫০জন ছাত্র-ছাত্রী রয়েছে। সপ্তাহে ৫দিন বিভিন্ন ধরনের খাবার প্রদান
করা হবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন