সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় গ্রেফতার হলমার্কের ব্যবস্থাপনা
পরিচালক তানভীর মাহমুদ এবং তার শ্যালক ও হলমার্কের জিএম তুষার মাহমুদের ২৪
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন।
অন্যদিকে পল্লবী থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানি শেষে তানভীর মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তারা সোমবার ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ’র আদালতে আসামিদের হাজির করে ১১ টি মামলায় ১০ দিন করে মোট ১১০ দিন রিমান্ড চান। তবে করে ১১ টি মামলার রিমান্ডের আবেদন থাকলেও সোমবার তিনটি মামলায় রিমান্ড শুনানির জন্য উপস্থাপন করেন দুদক’র প্রসিকিউটিং জি.আরও।
মামলায় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় ৮ দিন করে মোট ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, পাচার সংক্রান্ত অর্থের পরিমাণ এবং এ সংক্রান্ত তথ্য উদঘাটনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত তাদের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থেকে সোনালী ব্যাংকের ঋণপত্র জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে গ্রেফতার করে র্যাব। একই সঙ্গে তার শ্যালক ও হলমাকের্র জিএম তুষার মাহমুদকেও গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা এবং ম্যাগাজিন ও গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে র্যাব। রাতেই তানভীরকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
ঋণপত্র জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে বৃহস্পতিবার রমনা থানায় ১১টি মামলা করে দুদক। মামলায় সোনালী ব্যাংকের ২০ জন ও হলমাকের্র সাত জনকে আসামি করা হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন