স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, সাংবাদিক দম্পতি
সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন সাত ব্যক্তিকে গ্রেফতার করা
হয়েছে।
ওই ঘটনায় সন্দেহভাজন হুমায়ন বা এনামুলকে ধরতে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি।
অন্যদিকে সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভীরকে এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য ১০ অক্টোবরের মধ্যে উদঘাটন করা হবে।
ওই সময় তিনি বলেছিলেন, “সরকার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।”
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।
এরপর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের ঘোষণা দিলেও বাস্তবে তা হয়নি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন