সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মহীউদ্দীন খান আলমগীর যে বক্তব্য দিয়েছেন তাকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর
বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এ হত্যা
রহস্যের জট খুলেনি বলেও মনে করেন তারা।
সাগর-রুনির হত্যা মামলার তদন্ত সম্পর্কে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এ ব্যাপারে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নেতারা বৈঠকে বসেন। সাংবাদিকদের চারটি শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ বৈঠকের আয়োজন করে।
দীর্ঘ আলোচনার পর সভার গৃহীত প্রস্তাবে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে ঘোষণা দিয়েছেন। তবে তার বক্তব্য অনেকাংশে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। এ বক্তব্যে হত্যা রহস্যের জট খোলেনি।
সাগর-রুনির প্রকৃত খুনিরা দ্রুত সময়ের মধ্যে সনাক্ত হবে, বিশ্বাসযোগ্য মোটিভের সন্ধান পাওয়া যাবে এবং হত্যা রহস্যের উন্মোচন সম্ভব হবে বলে সাংবাদিকরা আশা প্রকাশ করেন।
সাগর-রুনির হত্যা রহস্যের উন্মোচন, দেশজুড়ে সাংবাদিক হত্যা-নিপীড়ন বন্ধ, সব সাংবাদিক হত্যার বিচার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও বৈঠকে জানানো হয়।
এছাড়া বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক দম্পতি সাগর-রুনির স্মরণসভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
বুধবারের সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজী, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ডিইউজে সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ডিইউজে সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন