ডেস্ক রিপোর্টঃবাংলারবার্তাটুয়েন্টিফোর .কমঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ৯/১১ এর সন্ত্রাসী হামলার ১১ তম বার্ষিকী মঙ্গলবার। ২০০১ সালের এই দিনে (১১ সেপ্টেম্বর) আল কায়দা সদস্যরা নাটকীয়ভাবে যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালায়। এসব হামলায় অন্তত ৩ হাজার লোক নিহত হয়।
বর্ষপূর্তি উপলক্ষে নিউইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে অনুষ্ঠিত হবে স্মরণসভা। যুক্তরাষ্ট্র জুড়েই নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
এদিকে নাইন ইলেভেনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাপ্তাহিক বেতার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসী হামলার স্মৃতিকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রকে এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী বলে উল্লেখ করেছেন।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের সাবেক প্রধান জিম রিচেস বলেন, ৯/১১-তে আমরা ২ হাজার ৭৫১ জনকে হারিয়েছি। তাদের ভুগতে হয়নি; কিন্তু ওই ঘটনা সামাল দিতে যাওয়া অনেকে গত ১১ বছর ধরে ধীরে ধীরে মৃত্যুবরণ করছেন।
ভয়াবহ আল কায়দার ওই সন্ত্রাসী হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থানে নতুন করে টুইন টাওয়ারের আদলে ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১৪ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শেষ হবে। কোনো ভয়ভীতির কাছেই আমেরিকা মাথা নত করে না, এটি তারই প্রকাশ ঘটাবে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন