হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ফৌজদারি মামলা করতে বলেছে সরকার। এর পাশাপাশি যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়, সেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল রোববার সন্ধ্যায় এমন নির্দেশ দিয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার দত্তকে একটি চিঠি পাঠিয়েছে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এ জালিয়াতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে মামলা করতে হবে। চিঠিতে আরও বলা হয়, ‘বিশেষ করে হলমার্ক গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন কবীরসহ যাঁদের নিয়ে গভীর সন্দেহ রয়েছে, তাঁদের ব্যাপারে সব ধরনের সাবধানতা অবলম্বনেরও নির্দেশ দেওয়া হয় চিঠিতে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশ মেনে নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা (সাবেক শেরাটন) থেকে জালিয়াতির মাধ্যমে ২০১০-১২ সময়ে দুই হাজার ৬৬৭ কোটি ১৪ লাখ টাকা আত্মসাত্ করেছে হলমার্ক গ্রুপ। আরও কয়েকটি প্রতিষ্ঠান এই শাখা থেকে অর্থ আত্মসাত্ করেছে। আত্মসাত্ করা মোট অর্থের পরিমাণ তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন