থেমে নেই বিএসএফ এর হত্যা-নির্যাতন।মাত্র একদিনের ব্যবধানে আরেক বাংলাদেশী যুবককে পিটিয়ে মারলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চুয়াডাঙ্গার দামুড়হুদার ছোটবলদিয়া সীমান্তে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, শনিবার সকালে চাষীরা ভারত সীমান্তবর্তী জোলাখালি মাঠে পাট কাটতে যায়। এ সময় তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি খালের মধ্যে এক যুবকের লাশ উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহত যুবক দামুড়হুদার বড় বলদিয়া গ্রামের রমজান আলীর ছেলে বিপ্লব (২৩)।
নিহতের পিতা রমজান আলী বার্তা২৪ ডটনেটকে জানান, শুক্রবার রাত নয়টার দিকে বিপ্লব বাড়ি থেকে বের হয়। শনিবার সকালে সীমান্তবর্তী মাঠে তার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে বিজিবি’র মদনা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, বেনাপোলের পুটখালী সীমান্তে বৃহস্পতিবার রাতে আলমগীর নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। সীমান্তে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।
সম্প্রতি সরকারি এক তথ্যে জানা গেছে, চলতি বছরে বিএসএফ’র গুলি ও নির্যাতনে ২৬ বাংলাদেশী নিহত হয়েছেন। এর সঙ্গে গত দুদিনে আরো দুজনকে পিটিয়ে মারার বিষয়টি যোগ হবে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন