এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে পাকিস্তানের। খুশি কোচ ডেভ হোয়াটমোর। তিনি মনে করেন, শ্রীলঙ্কা বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকঠাকই চলছে পাকিস্তানের। বলেন, ‘আমি রীতিমতো উচ্ছ্বসিত। দুই ম্যাচের দুটিতে জয়ের চেয়ে বেশি কিছু আমাদের করার নেই। এটা অসাধারণ। সুপার ওভারে জয়টা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্যও ভালো অভিজ্ঞতা।’ টি-টুয়েন্টি সিরিজের আগে অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজটা অবশ্য ২-১-এ হেরে যায় পাকিস্তান। তবে টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। হোয়াটমোর বলেন, ‘আমরা চমত্কার ক্রিকেট খেলেছি। একদিনের সিরিজের পর খেলোয়াড়রা দারুণ সাড়া দিয়েছে। খেলোয়াড়দের মধ্যে বেশ ভালো সম্পর্ক। প্রত্যেকে একে অন্যকে সাহায্য করছে। তারা দেশের জন্য খেলতে প্রস্তুত।’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপের অন্য দুটি দল হল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তাদের কঠিন প্রতিপক্ষ মনে করছেন হোয়াটমোর।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন