
বাংলারবার্তাটুয়েন্টিফোর.কম ডেস্কঃ রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোগান্তি লাঘবে সুপ্রিমকোর্টে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ছয় বিচারপতি গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এই বিচারপতিরা হচ্ছেন-আশীষ রঞ্জন দাস, মাহমুদুল হক, মো. বদিউজ্জামান, জাফর আহমেদ, কাজী মো. ইজারুল হক আকন্দ ও এবিএম আলতাফ হোসেন। বৈঠককালে জিল্লুর রহমান বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সংবিধান রক্ষায় বিচারপতিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাসস
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন