প্রেসক্লাবের সামনে সমমনা ইসলামি ও ১২ দলের
নেতা-কর্মীদের সঙ্গে গতকাল শনিবার পুলিশের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায়
দুটি মামলা হয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ৩২ জনের নাম উলে্লখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দুটি দায়ের করেন।
ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা করা হয়েছে দ্রুত বিচার আইনে। এ ছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করা হয়েছে। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল এসব তথ্য জানান।
পুলিশের নিষেধাজ্ঞার কারণে মহাসমাবেশ করতে না পেরে বিক্ষোভ করতে গেলে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা সমমনা ইসলামি ও ১২ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক, বিক্ষোভকারীসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন।
এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি ভ্যানসহ তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। আরও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আটক করেছে।
পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেওয়া ও পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সমমনা ইসলামি ও ১২ দল।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন