ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধিঃ
ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব বিল পাবলা এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও তরুন আওয়ামীলীগ নেতা অজয় সরকার সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় মিলিত হন। গতকাল সকালে উপজেলার পূর্ব বিল পাবলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সুনীল বিশ্বাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা অজয় সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিরঞ্জন বিশ্বাস, সংবাদিক খান আজিজুর রহমান, এড ইউনুচ আলী, শিশির কুমার ফৌজদার, যুবলীগ নেতা হাসান কবির রাজা, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান মিন্টু,নাজমুল, গাজী আশরাফুল ইসলাম লিটন, আশরাফুল ইসলাম, সেতু, বাবু খান, যতীন্দ্র নাথ মন্ডল, সুব্রত বাছাড়, সুভাষ মন্ডল, দিবাশিষ বাছাড়, প্রমুখ। সভায় তিনি মহাজোট সরকারের উন্নয়ন ও অগ্রগতির দিক তুলে ধরে পুনরায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
শেখ সারাফাত হুসাইন


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন