![]() |
| জিয়া আহমেদ |
বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান রাত তিনটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন জেনারেল (অব.) জিয়া আহমেদ। এ সময় তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় । তবে হাসপাতালে পৌঁছার আগেই রাত প্রায় সাড়ে তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মরহুম জিয়া আহমেদের মরদেহ ইউনাইটেড হাসাপাতাল থেকে বারিধারা ডিওএইচএসস্থ (রোড ২, হাউজ ১৮০)তার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার আহসান হাবিব খান।
সোমবার বাদ যোহর ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বারিধারা ডিওএইচএস মসজিদে দ্বিতীয় জানাযা শেষে বনানী সামরিক গোরস্তানে মরহুম জিয়া আহমেদকে দাফন করা হবে হবে বলে জানান ব্রিগেডিয়ার আহসান হাবিব খান।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন