সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনায় এটিএন বাংলা কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বাধা নেই। আজ সোমবার এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমান এক আবেদন করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
এ হত্যাকাণ্ডের বিষয়ে মাহফুজুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে তথ্য আদায়ের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে সমাবেশ করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
একই সঙ্গে ওই হত্যাকাণ্ডের বিষয়ে মাহফুজুর রহমানকে জড়িয়ে সাংবাদিকেরা যেন মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিতে না পারেন এবং তা প্রকাশ না করা হয়, এ ঘোষণা চেয়ে ওই আদালতেই মামলা করেন চ্যানেলটির চেয়ারম্যান নিজে। আদালত মামলাটি গ্রহণ করে জবাব দেওয়ার জন্য বিবাদীদের প্রতি সমন জারি করেন। জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ৫৯ জন সাংবাদিককে মামলায় বিবাদী করা হয়।
সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে ৫ সেপ্টেম্বর আবার আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অবস্থান ও সমাবেশ করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন সাংবাদিকেরা।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন