যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেছেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও বিশ্বব্যাংকের
প্রেসিডেন্ট কিম ইয়ং জিমের সঙ্গে এক আলোচনায় আমার দেখা হয়েছিল। সেসময় আমি
তাদের বলেছিলাম, আমরা পদ্মা সেতুতে ঋণ বাতিলের রহস্য উদঘাটন করব।
বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে পুনরায় ঋণচুক্তি অনুমোদন করলেও হাল ছাড়ব
না।”
মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে নিউইয়র্কের হোটেল হায়াতের গ্রান্ড বলরুমে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “আমি আগেই জানতে পেরেছিলাম বিশ্বব্যাংকের একজন কর্মকর্তা বদলি হয়ে গেলে পদ্মা সেতুর ঋণ চুক্তিও বাতিল হয়ে যাবে।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “পদ্মা সেতু নিয়ে যদি সত্যিকারের দুর্নীতির তদন্ত হতো তাহলে বিশ্বব্যাংক কখনো ফিরে আসতো না। বিশ্বব্যাংকের এমন কোনো নজির নেই।”
তিনি বলেন, “আমরা ঋণ বাতিলে যারা জড়িত তাদের খুজেঁ বের করবো এবং জানাবো কেন পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করা হয়েছিল।”
বাংলাদেশের রাজনীতি ধারাবাহিকভাবে কলুষিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আগে প্রাতিষ্ঠানিকভাবে নেতৃত্ব গড়ে উঠতো। এখন ভিন্ন ভিন্ন সেক্টর থেকে মানুষ রাজনীতিতে আসছে। এই প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতা মহিউদ্দিন জামালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাহাউদ্দিন নাসিম, মোল্লা আবু কায়সার, পঙ্কজ দেবনাথ প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন