রাঙামাটিতে পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি-সম্প্রীতি আনতে আজ মঙ্গলবার সকালে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। রাঙামাটি শহরের নতুন পৌরসভা ভবন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
গত কয়েক দিনের সংঘর্ষ, পারস্পরিক অবিশ্বাস ও ভীতি নিরসনে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে পাহাড়ি-বাঙালিসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, চাকমা রাজা দেবাশীষ রায়, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার মাসুদ-উল হাসান, রাঙামাটি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার আলম, জনসংহতি সমিতির শীর্ষস্থানীয় নেতা ঊষাতুন দেওয়ান প্রমুখ অংশ নেন।
এদিকে গত কয়েক দিনের থমথমে পরিস্থিতি প্রশমিত হয়ে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলতে শুরু করেছে। অফিস-আদালতে লোকজন যাচ্ছেন। যান চলাচলও শুরু হয়েছে।
তবে যে কোন পরিস্থিতি সামলাতে পুলিশ ও সেনাসদস্যদের টহল চলছে।
জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠকে বসেছে। এতে পাহাড়ি ও বাঙালি নেতারাও অংশ নিয়েছেন।
গত শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজে দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা থেকে শহরে পাহাড়ি-বাঙালি দাঙ্গা ছড়িয়ে পড়ে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন