আগামী ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য
উদঘাটন হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ হত্যাকাণ্ডের বিষয়টি দেখছে। সুপ্রিম কোর্টের নির্দেশে র্যাব এর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারাও মনযোগের সঙ্গে কাজ করছে।”
খুন হওয়ার পরপরই সেসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বতর্মান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাড. সাহারা খাতুন সাগর-রুনির খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিলেন। এ নিয়ে তিনি ব্যাপক আলোচিত-সমালোচিত হন। এছাড়া তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক।
ঘটনার পর সাগর-রুনি হত্যা মামলা তদন্তের ভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ছিল। দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের সুরাহা করতে না পারায় হাইকোর্টের নিদের্শে পরে তা র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়
হত্যাকাণ্ডের পর থেকে সাংবাদিক সমাজ বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন।
দুপুরে সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন