অনলাইন ডেস্ক:ভারতের ক্ষমতাসীন জোট ইউপিএ থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে তৃণমূলপ্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। আগামি শুক্রবার মন্ত্রিসভা থেকে তৃণমূলের মন্ত্রীরা পদত্যাগ করবেন বলে জানান তিনি। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
ডিজেলের মূল্য বৃদ্ধি ও খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ অনুমোদনের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে কয়েক দিন ধরে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব চলছিল মমতার। তিনদিন আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন তৃণমূল নেত্রী।
আজ ৭২ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর বিকালে বৈঠকে বসে তৃণমূল। দুই দফায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকের পর সংবাদ সম্মেলেনে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন