প্রথম দফা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাৎসরিক দ্বিপাক্ষিক অংশীদারী সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) বুধবার শুরু হচ্ছে।বাংলাদেশের পররাষ্ট্র সচিব মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি মিস ওয়েনডি আর. সারমেন ২০ সেপ্টেম্বর সংলাপের দ্বিতীয় দিনে প্লানারি সেশনে স্ব স্ব প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে ঢাকা সফরকালে এ বাৎসরিক চুক্তি হয়।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের নেতৃত্বে মঙ্গলবার সকালে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে পৌঁছেছে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস ছাড়াও প্রতিনিধিদলে বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শ্রম ও জনশক্তি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা ও আমদানিকারকদের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন