বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা অর্থ ফেরত পেতে সরকারের প্রচষ্টাসহ জঙ্গি অর্থায়ন, সন্ত্রাস দমন, সীমান্ত সন্ত্রাস ও হুন্ডির মাধ্যমে অর্থ পচার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।আগামীকাল ১০ সেপ্টেম্বর সোমবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় রিজিওনাল রিভিউ গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। এসিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোও এ সম্মেলনে অংশ নেবে।
এ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সবিচ ড. মো. কামাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের কর্মকর্তা যোগ দিচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল আহমেদ বাংলানিউজকে বলেন, “সম্মেলনে আমরা বাংলাদেশের পক্ষে আমরা জঙ্গি অর্থায়ন, সন্ত্রাস দমন, সীমান্ত সন্ত্রাস ও হুন্ডির মাধ্যমে অর্থ পচার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবো। মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন সংশ্লিষ্ট দেশের কাছে সহায়তা চাইবো।”
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, দেশে জঙ্গিবাদ বিস্তারে মধ্যপ্রাচ্য থেকে বেশ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠনের কাছে বাংলাদেশে অর্থ পাঠাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টির বিস্তারিত উপস্থাপন করা হবে সম্মেলনে।
এনবিআরের একটি সূত্র জানায়, ব্যাক টু ব্যাক এলসি, মালোয়েশিয়ায় সেকেন্ড হোম এবং হুন্ডির মাধ্যমে প্রতি বছর ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১২ সঠিকভাবে পালনের নির্দেশ দেওয়া হলেও কিছু ব্যাংক এ আইন মানছে না। এ কারণে কিছু ব্যাংকের মাধ্যমেও দেশে জঙ্গি অর্থায়নের বিষয়টি চালু আছে।”
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গপুরে পাচার করা ২০ কোটি টাকা ফেরত আনার বিষয়ে সহায়তা চাওয়া হবে আন্তর্জাতিক ওই সম্মেলনে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন