অলোক আচার্য/বেড়া প্রতিনিধি/বাংলারবার্তাটুয়েন্টিফোর.কম
সারা দেশে এম পি ও ভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সহকারী শিক্ষকদের আন্দোলনের ধারাবাহিকতায় বেড়া উপজেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ ৯ তারিখ উপজেলার বেড়া বি বি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সকল প্রধান্সিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় । এছাড়া সুত্র মতে পাবনা জেলার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও আজ থেকে আগামী বৃহস্পতি বার পর্যন্ত কর্মবিরতি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে । ১৩ তারিখের পর পরিস্থিতি বুঝে অন্য সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। সারা দেশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ বহুদিন ধরে চাকরি সরকারী করার দাবী করে আসছে । কারণ সরকারী মাধ্যমিকগুলোর শিক্ষকদের সমান যোগ্যতা থাকা সত্তেও বেতন ভাতায় বৈষম্য রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দাবী করেন ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন