মহাজোট সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভায় শপথ নিলেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া মন্ত্রীরা হলেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক। আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হিসেবে শপথ নেবেন না বলে জানানোর পর নতুন দুজনকে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানিয়েছে সরকার।
তাঁরা হলেন দিনাজপুর-৪ আসনের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সরকারের আমন্ত্রণ সত্ত্বেও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন