বাংলারবার্তাটুয়েন্টিফোর.কম
সরকারের শেষবেলায় আওয়ামী লীগ ও ১৪ দলের আরও সাত নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বঙ্গভবনে তাদের শপথ পাড়ানো হবে।এবার মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই।তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে তা এখনো ঠিক হয়নি বলে জানা গেছে।বিবিসি জানিয়েছে নতুনদের স্থান দিতে বর্তমান মন্ত্রী পরিষদের কাউকে বাদ দেয়া হতে পারে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন