বাংলারবার্তাটুয়েন্টিফোর.কমঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহাজোটের মধ্যকার বিদ্রোহ প্রশমন করার জন্যই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হচ্ছে। এটি হচ্ছে একটি সান্ত্বনা পুরস্কার, যাতে মহাজোটে কোনো বিদ্রোহ না হয় তার চেষ্টা।
আজ বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।
মহাজোট সরকারের শেষ সময়ে মন্ত্রিসভা সম্প্রসারণের পদক্ষেপকে ‘অ্যান্টিবায়োটিক ও কোরামিন দিয়ে সরকার বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সব দিক থেকে সরকারের যে দুরবস্থা, এতে কোনো অ্যান্টিবায়োটিক ও কোরামিনেই কাজ হবে না। এ সরকার জনগণের আস্থা হারিয়েছে। তারা মনে করছে, এর মাধ্যমে জনসমর্থন ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এটি ভুল। এতে কোনো কাজ হবে না।
মহাজোট সরকারের পতন এখন সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের মধ্যে মহাজোটের শরিকদের কতটুকু ভিত্তি আছে, তা আমরা জানি। মহাজোট থেকে যদি এখন কেউ চলে আসে, তাতে আমরা বিস্মিত হব না।’
আগাম নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগাম নির্বাচনের অপচেষ্টা সরকার করতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।’
পদ্মা সেতুর বিষয়ে গতকাল বুধবার সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা এখন মানুষ বিশ্বাস করে না। তাঁরা আসলে কোনোটাই করতে পারবেন না। পারলে বিশ্বব্যাংকের টাকাই ফেরত আনতেন।’
জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর-পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অর্থায়নে অসুবিধা হলে নিজস্ব অর্থে দ্রুত কাজ শুরু করতে শুধু গাড়ি চলাচলের জন্য পদ্মা সেতু নির্মাণ করা হবে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন