বরিশাল বিভাগীয় জনসভার মঞ্চে আসন গ্রহণ করেছেন বিএনপির চেয়ারপার্সন বিরোধী
দলীয় নেতা খালেদা জিয়া। সোমবার দুপুর সাড়ে ৩টায় তিনি জনসভাস্থল বরিশাল
নগরীর বেলস পার্কের বেলস পার্কে এসে সরাসরি মঞ্চে চলে যান।ক্রিম রঙের শাড়ি পরিহিতা খালেদা জিয়াকে মঞ্চে উঠতে দেখে উল্লাসে মেতে ওঠেন উপস্থিত জনতা।
বেলস পার্ক এখন লোকে লোকারণ্য, কানায় কানায় পূর্ণ। তবে প্রধান অতিথি খালেদা জিয়ার জন্য নির্ধারিত লাল চেয়ারটি পূর্ণ হলেই এই জনসভা যেন সত্যিকার পরিপূর্নতা পায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া।
দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হওয়া জনসভায় এখন চলছে স্থানীয় নেতাদের বক্তব্য। জনসভায় বক্তব্য দেবেন বিএনপিসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারাও।
তিনটার আগেই জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসভাস্থলের আশেপাশের বিস্তীর্ণ এলাকাও এখন আগত মানুষে পরিপূর্ণ। সার্কিট হাউজ থেকে মাঠে আসার পথসহ সর্বত্রই রয়েছে নিরাপত্তার কঠোর বেড়াজালে আবদ্ধ।
একের পর এক মিছিল আসছে, মিশে যাচ্ছে জনস্রোতে। মিনিট না ঘুরতেই নতুন মিছিল।
সকাল থেকে কড়া রোদ ছিল, এখন কিছুটা ছায়া। তাই ছায়ায় আশ্রয় নেওয়া লোকগুলোও নেমে এসেছেন মাঠে।
মাইকে বক্তাদের গগনবিদারি ও আবেগ মাখানো কন্ঠের বক্তব্য, সেই সঙ্গে উপস্থিত জনতার স্লোগান বরিশালকে প্রকম্পিত করছে।
তিনটার পর থেকেই নারীদের উপস্থিতিও বাড়তে থাকে। দেরির কারণ জানতে চাইলে উজিরপুর থেকে আসা সালেহা জানান, ‘‘রান্ধা-বাড়া শেষে শান্তিমতো আইলাম।’’

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন