
ফেনিতে একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই গাড়ীর চালক ও হেলপার নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি।
শনিবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল কাদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকে থাকা জাহাজ কাঁটার লোহায় চাপা পড়লে তারা ঘটনাস্থলেই মারা যান।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন