আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকান্ডের এক দিন পর ঢাকার দক্ষিণ খানে আরেকটি পোশাক কারখানায় আগুন লেগেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়েই তাদের গাড়ি দক্ষিণ খানের মোল্লার টেকের উদ্দেশে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কারখানাটির নাম বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হন। অগ্নিনির্বাপক বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন