তথ্য গোপনকারী বিদেশীদের বিরুদ্ধে দণ্ডের বিধান রেখে বৃহস্পতিবার সংসদে বিল উখাপন হচ্ছে।এ বিল পাস হলে কোনো বিদেশী নাগরিক তথ্য গোপন করে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে এক লাখ টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ডের ব্যবস্থা নেয়া যাবে। তবে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে এ আইন কার্যকর হবে না।‘বিদেশী নিবন্ধন বিল-২০১২’ নামে একটি খসড়া বিল জাতীয় সংসদে উখাপন করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। বিলটি স্পিকারের অনুমোদনের জন্য জাতীয় সংসদের আইন শাখায় দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রযুক্তিগত উৎকর্ষতার আশীর্বাদে আজ মানুষের গতি বৃদ্ধির পাশাপাশি পৃথিবীর সীমানা সঙ্কুচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ বিদেশীর আগমন ঘটে। কেউ আসেন ভ্রমনের জন্য। আবার কেউ আসেন ব্যবসার জন্য, কর্মসংস্থানের জন্য।
বিনোদনের জন্য আসেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রয়োজনেও আসেন অনেকে। কিন্তু আইনি সীমাবদ্ধতার কারণে আমাদের দেশে এই আগম বহির্গমনের সঠিক হিসাব সংরক্ষণ করার ব্যবস্থা এখনও সম্ভব হয়ে উঠেনি। যার ফলে বাংলাদেশে যেমন মুদ্রা পাচার, মাদকসহ নারী ও শিশু পাচাররে মত আর্থ-সামাজিক ঝুকির মধ্যে রয়েছে।
দেশের স্বাধীনতা, সাবভৌমত্ব, আন্তর্জাতিক সর্ম্পক ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দেশে বিদেশীদের আসা ও যাওয়ার তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজন যুযোপযোগী আইনি কাঠামো।
বিলে যা বলা হয়েছে, বাংলাদেশে সস্তা শ্রমবাজার এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় বহির্বিশ্বের কাছে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতিরে দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
সে কারণে বাংলাদেশের আগমণের কারণ, অবস্থানস্থল সময় ও প্রস্থান সংক্রান্ত তথ্য সংরক্ষণের বিধান প্রণয়ন করা হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন