আশুলিয়ায় পোশাককর্মীদের আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় কাল ২৭ নভেম্বর মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদের সচিবালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইঞা।
সকালে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়। এ উপলক্ষে কাল দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি তথ্যমতে, আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ আগুন লাগে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন