ঢাকার দক্ষিণখানে পোশাক কারখানা সোয়ান গার্মেন্টেসের গুদামে লাগা আগুন আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পানি ঢেলে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নয় তলা ভবনটির দুই তলায় অবস্থিত গুদামে আগুন লাগে। সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে এখনো পানি ঢালা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ঢাকার অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে শতাধিক ব্যক্তির মৃত্যুর এক দিন পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন