জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর
‘সি’ ইউনিটের সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাবাজার
সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে শুক্রবারের সি ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
ভর্তি পরীক্ষার রোল ১৩০৮৮০১ থেকে ১৩১০৮০০ পর্যন্ত ২,০০০ শিক্ষার্থীর পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কবি নজরুল কলেজ কর্তৃপক্ষ তাদের কলেজে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত জানালে জবি পরীক্ষা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন