রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে পাঁচশ আসনের বিপরীতে এবার ১৫ হাজার ৭৬৩ শিক্ষার্থী পরীক্ষা দেবে।
আসন বিন্যাস
রোল ০০০০১- ০১৬৭০ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ০১৬৭১- ০২৪৭০ গণভবন সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ০২৪৭১- ০৩৯৬২ মোহাম্মদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ০৩৯৬৩- ০৪৯৬২ কিশলয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ০৪৯৬৩- ০৬৪৬২ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ০৬৪৬৩- ০৭৭৯২ শেরেবাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ০৭৭৯৩- ০৯০৩২ শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হবে।
এছাড়া রোল ০৯০৩৩- ১১২৩২ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১১২৩৩- ১২১০০ মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ১২১০১- ১৩৯০০ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ১৩৯০১- ১৫৮০০ ধানম-ি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হবে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করেন শিক্ষার্থীরা। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় শিক্ষার্থীদের দুই কপি পাসপোর্ট আকারের ছবির পেছনে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আনতে বলা হয়েছে।
সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ের উপর একশ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা হবে।
এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র আট গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ’র ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে মোট দুইশ নম্বরের উপর মেধা তালিকা করা হবে।
এবার কৃষি অনুষদে ৩৫০, ত্রগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে একশ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন