নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় সদর থানার ওসিসহ ১০জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ২ নম্বর রেল গেইটে এ ঘটনার সময় শিবির কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
এ সময় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে শহরের নূর মসজিদের সামনে থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
মিছিলটি ২ নম্বর রেল গেইটে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে শিবির কর্মীরা সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর ঢিল ছুড়তে শুরু করে । এক পর্যায়ে তারা সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী পুলিশের গাড়ি ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে শিবির কর্মীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, পুলিশ কাঁদানে গ্যাসের ১০টি শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা না গেলেও ভিডিও ও ছবি দেখে হামলায় জড়িতদের শনাক্ত করে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
হামলায় আহত ওসি মঞ্জুর কাদের জানান, তাকে বহনকারী পিকআপ ভ্যানটি শিবিরের মিছিলের সামনে পড়ে গেলে প্রথমে তারা বৃষ্টির মতো ইট নিক্ষেপ করে। পরে তারা ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
এ সময় তিনিসহ কনস্টেবল আসাদুরর রহমান ও হাবিলদার আলমগীর হোসেন আহত হন বলে ওসি জানান।
এই তিন পুলিশ সদস্যসহ আহত ১০জনকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই নম্বর রেলগেইটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে শহরের ২ নম্বর রেল গেইটের শ’ খানেক গজ দূরে জেলা বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। কিন্তু বাইরে সংঘর্ষ শুরু হলে ওই অনুষ্ঠান বিলম্বিত হয়।
এর আগে গত ১৭ অক্টোবর নারায়ণগঞ্জে ১৮ দলের একটি কর্মসূচির সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। ১৭ সেপ্টেম্ব বিকেএমইএর নির্বাচনের দিনও শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন