কূটনীতিক, রাজনীতিবিদ, কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বেলা পৌনে ১২টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।
এ সময় সেখানে রাশিয়া, ফ্রান্স, বৃটেন, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিশ্বের ৪৮টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, মীর্জা আব্বাস, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, এমাজ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের পাশাপাশি ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন