বিদেশি কূটনীতিক, বিচারপতি, দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল সাড়ে ৯টা থেকে এ শুভেচ্ছা বিনিময় শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদসহ দলের প্রবীণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু. সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম. যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি. জাহাঙ্গীর কবির নানক. উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী কাছে কেউ কেউ তাদের বিভিন্ন সমস্যার কাথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের কথা ধৈর্য সহকারে শোনেন।
বেলা ১১ টার পর প্রধানমন্ত্রী ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন বিচারপতিদের সঙ্গে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন