মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেসটিনির কর্মীরা বিক্ষোভ শুরু
করলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময়
তারা পল্টন, গুলিস্তান ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে দশটার দিকে
তারা রমনা পার্ক ও আশেপাশের এলাকায় জড়ো হন। ডেসটিনির এক কর্মী জানিয়েছেন,
তারা শহীদ মিনারে সমবেত হতে পারেন।
এদিকে পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্থান থেকে ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শাহবাগ ও পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার রাতেই রাজধানী ও এর বাইরের অঞ্চল থেকে ডেসটিনির কর্মীরা ঢাকায় জড়ো হতে শুরু করে। মঙ্গলবার ভোরে কাকরাইল মোড়, প্রেস ক্লাব, পল্টন মোড়, মৌচাক, ফকিরেরপুল, তোপখানা রোড ও গুলিস্তান এলাকায় জড়ো হতে থাকে।
জানা গেছে, ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের আহ্বানে তারা ঢাকায় আসা শুরু করে। এই সংগঠনের মাধ্যমে তারা সারাদেশে মানববন্ধন ও জেলা কমিশনারকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন