সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে ধরে
নিয়ে গেছে ভারতীয় বন পুলিশ। গত রোববার সন্ধ্যায় লালাখাল সীমান্তের ১২০৪
নম্বর পিলারসংলগ্ন সিঙ্গারিরপাড় থেকে তাঁদের ধরে নেওয়া হয়।
আজ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালাখাল ক্যাম্প নিশ্চিত হয়েছে, ওই চার বাংলাদেশিকে ভারতীয় বন পুলিশ আটক করে থানায় সোপর্দ করেছে।
ওই চার বাংলাদেশি হলেন: জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের পাখিধন মিয়া (৩৫), একই উপজেলার জাঙ্গালঘাট গ্রামের সোনা মিয়া (৪২), গোয়াবাড়ী গ্রামের ময়নুদ্দিন (৩৮) ও কানাইঘাট উপজেলার আলিম উদ্দিন (৩৫)।
এলাকাবাসী জানান, গত রোববার বিকেলে চারজনকে লালাখাল সীমান্তের ১২০৪ নম্বর পিলার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। সন্ধ্যার দিকে ভারতীয় বন পুলিশের একটি দল তাঁদের আটক করে ওপারে নিয়ে যায়।
লালাখাল বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ আনোয়ার বলেন, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় বন পুলিশ ওই চারজনকে আটক করে নিয়ে গেছে। আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সূত্রে বিজিবি নিশ্চিত হয়, অবৈধভাবে ভারতে ঢুকে বনের কাঠ চুরির অভিযোগে তাঁদের ভারতের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছাড়িয়ে আনতে হবে বলে তিনি জানান।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন