খুলনা প্রতিনিধি:খুলনার ডুমুরিয়া শরাফপুরে মিষ্টির প্যাকেটে গাজাও হেরোইনের পুরিয়া রেখে জামাইকে ফাসাতে
গিয়ে শশুর শাশুড়ী সহ ৪ জন আটক । পুলিশ ও প্রত্যদর্শী সুত্রে জানাযায়,উপজেলার বানিয়াখালী
বাজারে সেলুন থেকে মঙ্গল বার সকাল ৯ টায় মিষ্টির প্যাকেটে থাকা ১০ পুরিয়া গাজা ও ৫পুরিয়া হেরোইন সহ সুমন (২৬) নামের এক যুবক ক্যাম্প
পুলিশ আটক করে । আটক ব্যক্তি বরগোনা জেলার বরগোনা
উপজেলার আমড়া ঝুড়ি গ্রামের আ: জব্বার শেখের পুত্র । সে ৮ মাস পুর্বে সুমাইয়া (১৯) সাথে
মোবাইল যোগাযোগে প্রেম করে বিবাহ হয় । ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের মিজান শেখ কন্যার এই বিয়ে মানতে না
পেরে শ্বাশুড়ী গুলশান মিথ্যা সংবাদ দিয়ে ঢাকায়
থাকা মেয়ে জামাইকে বাড়ীতে আসতে বলে। আসার পথে বানিয়া খালী বাজার নামক স্থানে পৌছালে সুকৌশলে মিষ্টির
প্যাকেটে থাকা গাজাঁ ও হেরোইন সহ শ্বাশুড়ী জামাইয়ের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেয়
। এ সময় পুলিশ জানায়
শ্বাশুড়ীর ফোন করে জানালে জামাইকে হাতে নাতে আটক করি । পরে মোবাইল নং ০১৯৬১১৪৩০৯৪ টি সনাক্ত করে
পরিকল্পিত ঘটনা বুজতে পেরে শ্বশুর মিজানুর রহমান(৫০), শ্বাশুড়ী গুলশান(৩৫)ও মেয়ে সুমাইয়া(১৯)কে আমরা আটক করি । এ রিপোর্ট লেখা পযান্ত মামলার প্রস্তুতি চলছিল।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন