শেখ সারাফাত হুসাইন “দুই হাজার তের সন, সবার জন্য স্যানিটেশন ” পালন উপলক্ষ্যে গতকাল রোববার সকালে ডুমুরিয়া উপজেলার প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক ওয়াশের সার্বিক সহযোগীতায় বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভা যাত্রা শেষে উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ব্র্যাক ওয়াশ ম্যানেজার আলী আহসান, চেয়ারম্যান সরদার আব্দুল গনি, সাংবাদিক জি এম আব্দুস ছালাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার সাহা, স্যানিটেশন উপজেলা কমিটির সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুস, সদস্য সচিব সুস্মিতা তরফদার প্রমুখ।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন