ঋণখেলাপি হওয়ার অভিযোগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তাদের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা খেলাপি ঋণের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার অর্থঋণ আদালত-১-এ সোনালী ব্যাংক মতিঝিল শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এ মামলা করেন। এতে খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের ছেলে-মেয়েকেও বিবাদী করা হয়েছে।
মামলায় ড্যান্ডি ডাইংয়ের পরিচালক খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের ছেলে শামস, শাহীন, মেয়ে সুমাইয়া ও সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন, মোজাফফর আহমেদ ও কাজী গালিব আবদুস সাত্তারকে বিবাদী করা হয়েছে।
অথচ সোনালী ব্যাংক থেকে অবৈধ পন্থায় ঋণ নেওয়ার কথা অকপটে স্বীকার করলেও হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ বা তার প্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো মামলা করেনি সোনালী ব্যাংক। তবে তারেক-কোকোসহ ১০ জনের বিরুদ্ধে খেলাপি ঋণের মামলা করেছে দেশের রাষ্ট্রায়াত্ত এই ব্যাংকটি।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠকে জিজ্ঞাসাবাদে তানভীর মাহমুদ অবৈধ পন্থায় ঋণ নেওয়ার কথা স্বীকার করেন। সোনালী ব্যাংক থেকে হলমার্ককে অবৈধ পন্থায় দুই হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।
তানভীর মাহমুদ বৈঠকে স্বীকার করেছেন, অবৈধ পন্থায় হলমার্কের অনুকূলে সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা স্বীকার করেছি, ঋণপ্রক্রিয়ায় অনিয়ম ছিল।”
এদিকে টানা চার মাস অনুসন্ধান শেষে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ২৭ জনকে আসামি করে ১১ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বা আগামী বৃহস্পতিবার রাজধানীর যেকোনো থানায় মামলাগুলো দায়ের করা হবে।
অনুসন্ধান কমিটি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ মোট ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্য এবং সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্ত থেকে শুধু হলমার্কের ‘ফান্ডেড দায়’-এর জালিয়াতি বিষয়ে প্রাথমিক অনুসন্ধান মঙ্গলবার কমিশনে জমা দেয়া হ

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন