কক্সবাজারের রামুতে সম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ আজ
বুধবার ভোরে চট্টগ্রাম থেকে মুক্তাদির নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
উত্তম বড়ুয়ার ফেসবুকের ওয়ালে পবিত্র কোরআন অবমাননার যে ছবিটি ট্যাগ করা
হয়েছিল, তা মুক্তাদির করেছিল।
কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
বৌদ্ধমন্দিরে হামলার পর থেকে ১৬ মামলায় এ পর্যন্ত ২১২ জনকে গ্রেপ্তার করা
হয়েছে বলেও জানান তিনি।
ফেসবুকের উত্তম বড়ুয়ার ছবির জের ধরে গত ২৯ সেপ্টেম্বরে রাতে রামু ও টেকনাফের বৌদ্ধ সম্প্রদায়ের কয়েকটি বিহারে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় স্থানীয় জনতা। ওই ছবি ট্যাগ করেছিলেন মুক্তাদির।
উত্তম বড়ুয়া নামে রামুর এক যুবকের ফেসবুকে ওয়ালে পবিত্র কোরআনের অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। রাতভর হামলায় কয়েকটি বৌদ্ধমন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় আরও শতাধিক বাড়ি ও দোকানে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন