
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ছয়জন এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ২১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের জ্যেষ্ঠ উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দুদকের ৬ কর্মকর্তা বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলাগুলো দায়ের করেন।
১১টি মামলার মধ্যে শিবলী একটি মামলার বাদী। এছাড়া দুদকের উপ পরিচালক আক্তার হামিদ, সহকারী পরিচালক মুজিবুর রহমান, সহকারী পরিচালক মশিউর রহমান, সহকারী পরিচালক নাজমুস সাদাত ও উপ সহকারী পরিচালক জয়নাল আবেদীন দুটি করে মামলা দায়ের করেন।
হলমার্ক গ্রুপের নেয়া দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকার মধ্যে (ফান্ডেড) প্রায় দেড় হাজার কোটি টাকা জালজালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এসব মামলা করেছে দুদক।
দুদকের মামলায় আসামিরা হলেন-
হলমার্ক গ্রুপের ছয়জন
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন নাহার, জি এম (কমার্শিয়াল) তুষার আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, স্বতাধিকারী আনোয়ারা স্পিনিং মিলস, মীর জাকারিয়া, স্বাতবাধীকারী ম্যাক্রো স্পিনিং মিলস, মো. জিয়াউর রহমান, স্বত্বাধিকার সেঞ্চুরী ইন্টারন্যাশনাল, মো. শহীদুল ইসলাম স্বত্বাধীকারী এ্যাপারেল এন্টারপ্রাইজ।
সোনালী ব্যাংকের ২১ কর্মকর্তা হলেন-
সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান (সাময়িক বরখাস্ত), এক্সিকিউটিভ অফিসার, মো আব্দুল মতিন (সাময়িক বরখাস্ত), ধানমন্ডি শাখার এসইও মেহেরুন নেসা মেরি, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মো. ওয়াহেদু জামান।
জিএম অফিস, প্রধান কার্যালয়ের আইটিএফডি, অডিট ও ইন্সপেকশন-২, সিএডি, টিএমডি বিভাগের কর্মকর্তারা হলেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ন কবির, ডিএমডি (সাময়িক বরখাস্ত) মো. মইনুল হক, ডিএমডি (সাময়িক বরখাস্ত) মো. আতিকুর রহমান, জিএম আ.ন.ম. মো. মাসরুরুল হুদা, জিএম (সাময়িক বরখাস্ত) ননী গোপাল নাথ, জিএম (সাময়িক বরখাস্ত) মীর মহিদুল রহমান, ডিজিএম (সাময়িক বরখাস্ত) শেখ আলতাফ হোসেন, ডিজিএম (সাময়িক বরখাস্ত) ভগবতী মজুমদার, সাবেক জিএম সবিতা সিরাজ, ডিজিএম (সাময়িক বরখাস্ত) মো. সফিজউদ্দিন আহম্মেদ, ডিজিএম কানিজ ফাতেমা, এজিএম (সাময়িক বরখাস্ত) মো. কামরুল হোসেন খান, এজিএম (সাময়িক বরখাস্ত) আশরাফ আলী পাটোয়ারী, এজিএম মো. আবুল হাসান, এজিএম, মো. খুরশিদ আলম।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন